আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার সাদুল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিবসে মা সমাবেশ, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পিঠা উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষার গুণগত মাণে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে বসুন্দিয়া ইউনিয়নের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যেই সুখ্যাতি অর্জন করেছে বিদ্যালয়টি।
সকাল ৯ টায় শুরু হওয়া বিভিন্ন বিষয়ের সংস্কৃতিক প্রতিযোগিতার মাঝে সকাল দশটায় শিক্ষার্থীদের মাঝে নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের অত্যন্ত আকর্ষণীয়, যুক্ত হওয়া ভিন্নমাত্রার এ উৎসবে ছয়টি হাউজই ছিল বিভিন্ন রকমারি, বাহারি পিঠায় ভরা। এক একটি হাউসে প্রায় ৬০ রকমের পিঠা লক্ষ্য করা গেছে। এ সময় বিদ্যালয়ের প্রাঙ্গণ ছিল উৎসবে সরগরম। প্রাথমিক পর্যায়ে শিশু শিক্ষার্থীদের মধ্যে ছিল অন্যরকম উদ্দীপনা।
মা সমাবেশ, পিঠা উৎসবের হাউস পরিদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা শিক্ষা অফিসার মো: ইসমাইল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ বি এস এম মুজিবুর রহমান সহ অন্যান্য শিক্ষা অফিসারদয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি বাবু কৃষ্ণ কুমার দে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষিকা আঞ্জুমান মলী।