• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ছয় অতিরিক্ত আইজিপি’র শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২৩, ১০:৪৪ পূর্বাহ্ণ
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ছয় অতিরিক্ত আইজিপি’র শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ পুলিশের পদোন্নতিপ্রাপ্ত ছয় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি)।

আজ শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে বেলা সাড়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লক্ষ শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। শ্রদ্ধা নিবেদন শেষে পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শকবৃন্দ বঙ্গবন্ধুর সমাধি সৌধে রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এসময় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) (গ্রেড-১) পদে পদোন্নতিপ্রাপ্ত কামরুল আহসান, মনিরুল ইসলাম, সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি জামিল আহমদ, হুমায়ুন কবির, ওয়াই.এম বেলালুর রহমান, মীর রেজাউল আলম, গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, থানার ওসি আবুল মুনসুর, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জনাব ফোরকান বিশ্বাস সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। #