• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৩, ১১:২৬ পূর্বাহ্ণ
গৌরনদীতে যুগান্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ দৈনিক যুগান্তর ২যুগে পদার্পণ উপলক্ষে বরিশালের গৌরনদীতে র‌্যালী, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে।
স্বজন সমাবেশ গৌরনদী উপজেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন। স্বজন সমাবেশর সভাপতি আব্দুস সালেক মামুনের সভাপতিত্বে ও গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল হোসেনের সঞ্চানলায় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাব ও উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান দ্বীপ, যুগান্তরের গৌরনদী প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান রিপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদরুজ্জামান খান সবুজ, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম আজাদ রহমান সহ অন্যান্যরা।