বরিশাল ব্যুরো
কাঁচা ও রান্না করা খাবার আলাদা ভাবে রাখতে হবে। খোলা অবস্থায় খাবার বিক্রি করা যাবে না। পাশাপাশি উৎপাদনের তারিখ খাবারের পাশে লিখে রাখতে হবে। সেই সাথে পন্যের দামও লিখে রাখতে হবে।
বৃহস্পতিবার সকালে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে নিরাপদ খাদ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণ বিষয়ে সচেতনতা এবং সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ স্থাপন বিষয়ক কর্মশালায় বক্তারা এই আহ্বান জানান। এ ছাড়া তারা আরো জানান, রাতের আধাঁরে পশু জবেহ করা যাবে না। পরীক্ষিত ও সুস্থ পশু জবেহ করতে হবে।
আঞ্চলিক কৃষি তথ্য কার্যালয়ের সভা কক্ষে ইউএসএআইডি এর অর্থায়নে এসিডিআই/ভোকা, ফিড দ্যা ফিউচার বাংলাদেশ এর আয়োজনে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডা. মো: নূরুল আলম।
নিরপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ এই সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম এবং সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সৈয়দ জলিল। ##