• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জ নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৩, ১০:১২ পূর্বাহ্ণ
গোপালগঞ্জ নিরাপদ অভিবাসন বিষয়ক সেমিনার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : “থাকবো ভালো, রাখবো ভালো দেশ। বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ” এই স্লোগানে গোপালগঞ্জে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এ সেনিমানের আয়োজন করে।

আজ রোববার (৫ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ জোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম, গোপালগঞ্জ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক ষষ্টী পদ রায়, গোপালগঞ্জ টিটিসির অধ্যক্ষ এ কে এম শাহিদুল ইসলাম চৌধুরী, টুঙ্গিপাড়া টিটিসির অধ্যক্ষ শাহনাজ পারভীন, সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ হারুন অর রশীদ, গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আশিষ কুমার দাস, সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, সৈয়দ মিরাজুল ইসলাম , শেখ মোস্তফা জামান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

বক্তারা নিরাপদ অভিবাসন নিশ্চিত করার আহ্বান জানান। সেই সাথে বৈধ চ্যানেলে প্রবাসীদের দেশে রেমিটেন্স পাঠাতে উদ্বুদ্ধ করতে হবে বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। #