• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলের দুই সন্তানের জননী কে গলা কেটে হত্যা!

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ণ
নড়াইলের দুই সন্তানের জননী কে গলা কেটে হত্যা!

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ার জরপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আলিম শেখ এর স্ত্রী শেফালী বেগম ওরফে আন্না (৪৫) কে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।

পুলিশ সোমবার বেলা ১১ টার সময় নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নগদ অর্থ ও স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার জন্য দূর্বৃত্তরা এ হত্যাকান্ড সংগঠিত হতে পারে বলে এলাকাবাসী ও স্বজনদের ধারণা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার জয়পুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের গৃহবধূ শেফালী বেগম তার মাদ্রাসা পড়ুয়া মেয়ে নাহিদা খানমকে রাতের খাবার দেওয়ার জন্য জা পারম্নল বেগম সাথে নিয়ে রবিবার রাত ৮ টার দিকে পাশ্ববর্তী মাদ্রাসা খাদিজাতুল কোবরা কওমী মাদ্রাসায় যায়।

নিহত শেফালী খানমের স্বামী আলিম শেখ জাহাজের মাস্টারে কর্মরত আছে বর্তমান আলিম শেখ জাহাজ নিয়ে ভারতে আছে।

শেফালী বেগমের ভার্সিটিতে পড়ুয়া একটা পুত্র সন্তান আছে।

নিহত শেফালী বেগমের একমাত্র ছেলে বর্তমানে বিসিএস পরীক্ষার জন্য ঢাকাতে আছেন।

শেফালী ও তার জা পারুল বেগম সেখান থেকে বাড়ি ফিরে এসে রাতের খাবার শেষে যার যার বাড়িতে ঘুমিয়ে পড়ে।

সোমবার সকালে শেফালী ঘুম থেকে না ওঠায় স্বজনদের সন্দেহ হয় এবং এক পর্যায়ে জা পাররুল বেগম ঘরের পেছনের দরজার ছিটকানি বন্ধ দেখতে পেয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে শেফালীর রক্তাক্ত দেহ দেখতে পাই।

খবর পেয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্ত্মের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি রক্তমাখা বঠি ও সোনার গহনার ৫টি বক্স জব্দ করেছে পুলিশ।

নিহত শেফালী বেগমের দেবর আবেদ শেখ (৫০) অভিযোগ করে বলেন, ‘টাকা ও সোনার জন্য আমার ভাবীকে খুন করা হয়েছে, আমরা এ নৃশংস হত্যাকান্ডের বিচার চাই ‘।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের বিষয়ে জোর তদন্ত চলছে।