• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে মাননীয় আইজিপি মহোদয়ের আগমনে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৩, ১১:৫৪ পূর্বাহ্ণ
যশোরে মাননীয় আইজিপি মহোদয়ের আগমনে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান

আব্দুল্লাহ, জেলা প্রতিনিধি :আজ ৬ ই ফেব্রুয়ারী সকাল ১০:৩০ মিনিট ঢাকা হতে বিমান যোগে যশোর বিমান বন্দরে আসেন বাংলাদেশ পুলিশের অভিভাবক মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব বাংলাদেশ পুলিশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম মহোদয় ও তার সহধর্মিণী বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সম্মানিত সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

এসময় বিমান বন্দরে মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি)মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মঈনুল হক, বিপিএম(বার), পিপিএম মহোদয় ও যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় এবং একই সাথে সম্মানিত পুনাক সভানেত্রী মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

পরবর্তীতে মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি)মহোদয় ও তার সহধর্মিণী সম্মানিত পুনাক সভানেত্রী যথাযথ মটরকেড ও প্রটোকলসহ বিমান বন্দর হতে পুলিশ অফিসার্স মেসের উদ্দেশ্যে রওনা করেন এবং অফিসার্স মেসে আসলে তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় মাননীয় ইন্সপেক্টর জেনারেল(আইজিপি)মহোদয়কে একজন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ২৭জন পুলিশ সদস্যের সমন্বয়ে একটি চৌকস টিম গার্ড অব অনার(সালামী)প্রদান করেন।