• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে প্রাথমিক শিক্ষাপদকের মাঠ পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১৬:৩৬ অপরাহ্ণ
যশোরে প্রাথমিক শিক্ষাপদকের মাঠ পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ১৭ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অংশগ্রহণে দুইদিন ব্যাপী প্রাথমিক শিক্ষাপদক প্রতিযোগিতার প্রথম দিন ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার উদ্বোধন করা হয়েছে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রণীত নতুন কারিকুলাম কোমলমতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও মেধার পরিস্ফুটনে নির্ধারিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশ হিসেবে সদর উপজেলা শিক্ষা অফিসের তত্ত্বাবধানে এবছরও জঙ্গল বাধাল সরকারি প্রাথমিক বিদ্যালয়েৱ মাঠকে ভেন্যু করে এ প্রতিযোগিতার কার্যক্রম শুরু করা হয়। দু’দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিনে শুধুমাত্র 20টি বিষয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বসুন্দিয়া ইউনিয়নের ১৩ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই অনুষ্ঠানটির শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ১৫ নম্বর বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল।
প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার এ বি এস এম মুজিবুর রহমান, জঙ্গল বাত হল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জুলফিকার আলী, জঙ্গল বাধাল মাধ্যমিক বিদ্যালয় ও জঙ্গল বাতাল মডেল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি শহিদুল ইসলাম মিন্টু, জঙ্গল বাতাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি প্রশান্ত কুমার, বসুন্দিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য দবির হোসেন, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।
ইউনিয়নের ১৩ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, সহকারীসহ প্রায় ৪০ জন শিক্ষকবৃন্দের সক্রিয় অংশগ্রহণে প্রথম দিনে প্রতিযোগিতা অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু: আকতারুল আলম। অভিভাবক, অভিভাবিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জঙ্গলবহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবিরুল ইসলাম।