• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০২৩, ১২:৫৫ অপরাহ্ণ
ভোলায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদের নিয়োগ পরীক্ষার ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

মোঃ ইসমাইল।।

ভোলায় বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ২০২৩ এর ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ভোলা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে ০৮, ০৯ ও ১০ ফেব্রুয়ারি শারীরিক সক্ষমতা যাচাই, ১৫ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা এবং ২৩ ফেব্রুয়ারি মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা উপলক্ষে নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পাদনের লক্ষ্যে  নিয়োজিত পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।

ব্রিফিং প্যারেডে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার নিয়োগ উপলক্ষে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।

ব্রিফিং প্যারেডে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), জনাব আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)  মোঃ জহুরুল ইসলাম হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব রিপন চন্দ্র সরকারসহ নিয়োগ কার্যক্রমে নিয়োজিত পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।