• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ সংবাদ প্রকা‌শের জেরধ‌রে ব‌রিশাল সি‌নিয়র জু‌ডি‌শিয়াল ম‌্যা‌জি‌ষ্ট্রেট আমলী আদাল‌তে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা হলেন দৈ‌নিক যুগান্ত‌রের গৌরনদী প্রতি‌নি‌ধি আসাদুজ্জামান রিপন ও দৈনিক আজকা‌লের খব‌র পত্রিকার গৌরনদী প্রতি‌নি‌ধি কাজী র‌নি।
ত‌বে মামলায় সংবাদ প্রকা‌শের কো‌নো বিষয় উ‌ল্লেখ না ক‌রে চাঁদাবাজি, শ্ল‌ীলতাহা‌নি, জি‌ম্মি ক‌রে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ আদায়ের অ‌ভি‌যোগ আনা হ‌য়েছে। ওই মামলায় দুই সাংবাদিকসহ আসামি হ‌য়ে‌ছেন আরও আটজ‌ন। গৌরনদী উপজেলার বার্থী গ্রামের বা‌সিন্দা ও মা‌লয়ে‌শিয়া প্রবাসী মকবুল বেপারীর স্ত্রী লা‌কি বেগম বাদি হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মো. ম‌নিরুজ্জামান মামলা‌টি আমলে নি‌য়ে জেলা ডিবি পুলিশকে তদন্ত করে আগামী ৫ এপ্রিলের ম‌ধ্যে প্রতি‌বেদন জমা দেওয়ার নি‌র্দেশ দিয়েছেন।
মামলার এজাহার সূ‌ত্রে জানা গে‌ছে, বার্থী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস‌্য ক‌রিম লস্ক‌র দীর্ঘদিন থেকে বাদী লাকি বেগমকে কু-প্রস্তাব দি‌য়ে আসছিলো। এতে রা‌জি না হওয়ায় তাকে বিভিন্নধরনের ভয়ভী‌তি প্রদর্শন করা হয়। এমনকি ইউপি সদস্যর অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজ বাড়িঘর ছেড়ে সন্তানদের নিয়ে পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার ভাড়া বাসায় বসবাস শুরু করে। অভিযোগে আরও জানা গেছে, গত ২৫ জানুয়া‌রি রা‌তে আ‌গৈলঝাড়ার ফুলশ্রী গ্রা‌মের তার (বাদী) ভাড়া‌টিয়া বাসায় আসামিরা পরস্পর যোগসাজসে প্রবেশ ক‌রে। একপর্যায়ে ভয়ভী‌তি প্রদর্শন করে তারা (আসামি) লাকি বেগমের (বাদী) বাসায় বেড়াতে আসা অতিথিসহ তাকে অমানুষিক নির্যাতন করে। পরে জোরপূর্বক তার অশ্লীল ছ‌বি তু‌লে তা সামাজিক যোগা‌যোগ মাধ‌্যমে ছড়ি‌য়ে দেয়ার হুমকি দেয়। এসময় আসামিরা বাসা থেকে স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়।
বুধবার সকালে দায়েরকৃত মামলাটি সম্পূর্ণ মিথ্যে ভিত্তিহীন দাবি করে সাংবাদিক আসাদুজ্জামান রিপন বলেন, ইউপি সদ‌স‌্য করিম লস্করের সাথে বাদী লাকি বেগম গংদের একাধিকবার হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এনিয়ে বি‌ভিন্ন সময় সংবাদ প্রকাশের জেরধরে লাকি বেগম আমার উপর ক্ষিপ্ত হয়ে সোমবার আদালতে এই মিথে‌্য মামলা দা‌য়ের করেছেন। সাংবাদিক কাজী রনি বলেন, উদ্দেশ্যে প্রনোদিত ভাবে মামলায় আমাকে আসামী করা হয়েছে। অপরদিকে গৌরনদীর দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ), সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির গৌরনদী উপজেলা শাখার নেতৃবৃন্দ।