• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরের সিঙ্গিয়া যুব সংঘের তাফসির মাহফিলে লাখো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৩, ১৭:৪১ অপরাহ্ণ
যশোরের সিঙ্গিয়া যুব সংঘের তাফসির মাহফিলে লাখো মানুষের ঢল

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
স্মরণকালের সেরা তাফসীরুল কুরআন মাহফিলে লাখো ধর্মপ্রাণ মানুষের ঢল নেমেছিল যশোর সদর উপজেলার বসুন্দিয়ার সর্বোচ্চ বিদ্যাপীঠ সিঙ্গিয়া আদর্শ কলেজ মাঠে। কলেজের সম্পূর্ণ মাঠ ছাপিয়ে পার্শ্ববর্তী মাদ্রাসা মাঠ ও মহাসড়কের দুপাশ ছিল লোকে লোকারণ্য। অরাজনৈতিক ধর্মীয় এই অনুষ্ঠানটি স্ব-শরীরে উপভোগ করার জন্য দূর-দূরান্ত থেকে অনুষ্ঠান স্থলে ছুটে আসেন লাখো ধর্মপ্রান মুসল্লিরা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সিঙ্গিয়া যুব সংঘের উদ্যোগে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

সিঙ্গিয়া যুব সংঘের সভাপতি মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তা হিসেবে কোরআনের তাফসির থেকে আলোচনা রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল-আমিন (ঢাকা)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা এম. আব্দুল হাই সিদ্দিকী (ঝিনাইদহ)।

এসময় যশোর সদরের ১৫ নম্বর বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম খান (রাসেল) ও বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আরিফুল ইসলাম (তিব্বত) সহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা, প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিক ও সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

মাহফিল শেষে বাংলাদেশের উন্নয়ন সর্বস্তরের মানুষের কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। মাহ‌ফিল শে‌ষে ইসলামী গান ও নাটক প‌রি‌বেশিত হয়।