• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর ২২৭৩ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৩, ১৪:৩২ অপরাহ্ণ
অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদ-এর ২২৭৩ তম সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর।

শুক্রবার বিকেল ৪.০০ টায় অভিযাত্রিক সাহিত্য ও সংস্কৃতি সংসদের ২২৭৩ তম সাপ্তাহিক সাহিত্য আসর অভিযাত্রিকের মহিলা বিষয়ক সম্পাদক, বিশিষ্ট গল্পকার নাহিদা ইয়াসমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাহিত্য সম্পাদক মাসুদ বশীর -এর প্রাণবন্ত উপস্থাপনায় আসরে কবিতা পাঠ করেন বিমলেন্দু রায়, সাঈদ সাহেদুল ইসলাম, জাহিদ হোসেন, তাপস মাহমুদ, জোসেফ আখতার,ফকরুল ইসলাম, নাহিদা ইয়াসমিন, মাসুদ বশীর, মাহমুদ এলাহী মন্ডল, রায়হান আহমেদ রিমন, রিয়াজুল হক সাগর, প্রিতম রায়, রোমানুর রহমান রোমান, ধ্রুবক রাজ, বেবী বেগম, হ্যাপী আক্তার প্রমুখ।
আসরে পঠিত স্বরচিত কবিতাগুলো নিয়ে আলোচনা করেন ভালোবাসার কবি জোসেফ আখতার। সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী রকিবুল ইসলাম।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে আসর শেষ করা হয়।