• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামীলীগের মনোনয়ন চাওয়ার ঘোষনা দিলেন এ্যাড. মশিউর মালেক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২৩, ১৩:৪৩ অপরাহ্ণ
আওয়ামীলীগের মনোনয়ন চাওয়ার ঘোষনা দিলেন এ্যাড. মশিউর মালেক

স্টাফ রিপোর্টার
বরগুনার বামনা প্রেসকাবে সংবাদ সম্মেলন করে বরগুনা-২ আসনের আওয়ামীলীগ থেকে মনোনয়ন চাওয়ার ঘোষনা দিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি এ্যাড. মশিউর মালেক। তিনি বরগুনা- ২ আসনের বেতাগী উপজেলার বাসিন্দা।
আজ শুক্রবার বিকালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, প্রেসকাব সভাপতি নেসার উদ্দিন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বামনা উপজেলা সভাপতি এসএম আলম গাজী, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র কর্মকার। প্রেসকাব সাধারণ সম্পাদক নাসিরমোল্লা, সাংবাদিক জহিরুল আলম রুমী মনোতোষ হাওলাদার ও মাসুদ রেজা ফয়সাল।
সংবাদ সম্মেলনে এ্যাড মশিউর মালেক জানান, তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে মনোনয়ন চাইবেন। দল তাকে মনোনয়ন না দিলেও তিনি নৌকার পক্ষে কাজ করবেন। এসময় তিনি সাম্প্রতিক সময়ে আওয়ামীলীগের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা করেন।