• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ক্যামব্রিয়ান কলেজ বিশ্বনাথে রোকসানা’র গোল্ডেন এ-প্লাস অর্জন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১৪:৩৮ অপরাহ্ণ
ক্যামব্রিয়ান কলেজ বিশ্বনাথে রোকসানা’র গোল্ডেন এ-প্লাস অর্জন

আনহার বিন সাইদ (বিশ্বনাথ সিলেট থেকে)ঃ সিলেট ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, বিশ্বনাথ শাখার ২০২২ সালের এইচএসসি প্রথম ব্যাচ’র শিক্ষার্থী রোকসানা, গেলো ৮ই ফেব্রুয়ারীর এইচএসসি ফলাফলে গোল্ডেন এ-প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। সে বিশ্বনাথের নিজ কুরুয়া নিবাসী, এখলাছ মিয়া ও সামছুন নেছা’র মেয়ে।

তার সর্বোচ্চ ফলাফলে ক্যামব্রিয়ান কলেজ বিশ্বনাথ শাখার প্রিন্সিপালসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছেন, রোকসানার নিজ পরিবার। রোকসানা ভবিষ্যতে একজন ভালো উদ্যোক্তা ও সরকারি কলেজের অধ্যাপক হতে চায়। সে বিশ্বনাথবাসীসহ সকলের দুআ প্রার্থী।