• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে শহিদুল ইসলাম মিলন ও শাহিন চাকলাদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৩, ১৪:৩৫ অপরাহ্ণ
যশোরে আওয়ামী লীগের শান্তি সমাবেশে শহিদুল ইসলাম মিলন ও শাহিন চাকলাদার

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি \ বিএনপি-জামায়াত এই দেশে সারের পরিবর্তে নিরীহ জনগণের উপর গুলি চালিয়ে। গতকাল ১১ ফেব্রæয়ারি ইউনিয়ন আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশে যশোর বিকেলে সদর উপজেলার বসুন্দিয়া মোড় বাসস্ট্যান্ডে এমনই কথা বলেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন।
অপরদিকে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগকে নিধন করতে একশ’ দিনের কর্মসূচি ঘোষণা করেছিল বলে জানিয়েছেন অনুষ্ঠানের প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর ৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার।
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অহেদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাবিবুল আহসান বাবলুর সঞ্চালনায় শান্তি সমাবেশে অন্যান্যের বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাতুজ্জামান রিফাত, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাস্টার হারুন অর রশিদ, বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম খান রাসেল, যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, সদর উপজেলা আওয়া লীগের সভাপতি মোহিত কুমার নাথ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপি, উপ দপ্তর সম্পাদক ওহিদুল ইসলাম তরফদার, জেলা আওয়ামী লীগ সদস্য গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন মুস্তাক, সাবেক নেতা রেজাউল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেত্রী ও নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাসরিন সুলতানা খুশী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন, মোফাশ্বের বাবু, শহর আওয়ামী লীগের সহসভাপতি ফিরোজ হাসান, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ হাসান কৌশিক, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সদর উপজেলার কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান ধাবক, কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মশিয়ার রহমান সাগর, জেলা সেচ্ছাসেবক লীগ এসএম নিয়ামত উল্লাহ, কচুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাবেক সভপতি নুরে আলম সিদ্দিকী পলাশ, বসুন্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাসেম, আইন বিষয়ক সম্পাদক মিজানুর রহমান স্বপন, ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আজিজুর রহমান, আওয়ামী লীগ নেতা শেখ ফারুক হোসেন, আজিজুর রহমান, নজরুল ইসলাম গাজী, কামাল হোসেন, ইমরান হোসেন, যুব লীগ নেতা সিরাজুল ইসলাম, ইকরাম গাজী, ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ প্রমুখ।
প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর সৈনিক। তারা এদেশের মানুষের উন্নয়নে কাজ করছে। বিএনপি ক্ষমতায় এলে সারের পরিবর্তে অসহায় নিরীহ জনগণের উপর গুলি চালিয়েছে। তিনি আরো বলেছেন, ৭১ এর পরাজিত শক্তি ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে বাংলাদেশকে শ্মশানে পরিনত করতে চেয়েছিল।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও যশোর ৬ আসনের সংসদ সদস্য শাহীন চাকলাদার বলেছেন, সারা দেশে বিএনপি-জামায়াতের পদযাত্রর নামে যে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আজকের এই শান্তি সমাবেশ। আর এই সমাবেশকে সফল করতে আমরা রাস্তায় রাস্তায় জনগণের শান্তি নিশ্চিত করছে পাহারা দিচ্ছি। বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগ নিধনের কর্মসূচি হাতে নিয়েছিল।
তিনি আরো বলেছেন, জিয়াউর রহমান এই দেশের ক্ষমতা দখল করে সেনা, নৌ ও বিমানের অনেক অফিসারদরে ফাঁসিতে ঝুলিয়েছে।