আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
সাগর রুনি, সাইফুল আলম মুকুল ও শামছুর রহমান সহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবিতে প্রেসক্লাব যশোরে সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফ ইউজের সভাপতি এম আব্দুল্লাহ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব নুরুল আমিন রোকন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রাশিদুল ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিএফইউজের কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি, প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি ও ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক সহকারী মহাসচিব নুর ইসলাম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাহী সদস্য জাকির হোসেন। সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এমএ আইউবের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক নির্বাহী সদস্য ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আনোয়ারুল কবির নান্টু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান সাইফ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল প্রমুখ।
সাংবাদিক সমাবেশে বক্তারা বলেন, গত ১৪ বছরে দেশে ১৪ জন সাংবাদিক খুন হয়েছে। সাংবাদিক নির্যাতনের স্বীকার হয়েছেন বহু। যারা গত ১৪ বছরে হালুয়া রুটি খেয়ে আসছেন তারাই এখন রাজপথে নির্যাতিত সা্ংবাদিকদের পক্ষে আন্দোলন করছেন। বক্তারা সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেন।
সাংবাদিক সমাবেশ সার্বিক সঞ্চালনা করেন সাংবাদিক ইউনিয়ন যশোরের সাধারণ সম্পাদক আকরামুজ্জান।
একই অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়নের নতুন সদস্য এনটিভির যশোরের ক্যামেরা পারসন শামীম রেজা ও শামসুজ্জামান স্বজনকে ফুল দিয়ে বরণ করে নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।