গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ ছাগলে গাছ খাওয়া নিয়ে বিরোধের জেরধরে বরিশালের উজিরপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সদস্য কেয়া গাইনকে (৪০) পিটিয়ে গুরুত্বর আহত করা হয়েছে। ঘটনাটি জেলার উজিরপুর উপজেলার ধামসর গ্রামের। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধী আহত কেয়া রবিবার সকালে অভিযোগ করে বলেন, প্রতিবেশি সন্তোশ শিউলির ৭/৮ টি ছাগল প্রতিদিন আমার বসতবাড়িতে ঢুকে বিভিন্ন ফলজ গাছের ক্ষতিসাধন করে আসছে। এনিয়ে গত বুধবার আমার স্বামী মিহির গাইনের সাথে ছাগল মালিক সন্তোসের মধ্যে বাগবিতন্ডা হয়। এ ঘটনার জেরধরে ওই সন্ধ্যায় সন্তোস শিউলির মাদক বিক্রেতা ছেলে সঞ্জিব শিউলি আমাকে (কেয়া) হত্যার উদ্দেশ্যে ইট দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান বলেন, মামলার পর থেকে আসামীরা পলাতক রয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।