• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মূল্য তালিকা না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশ সহ বিভিন্ন অভিযোগে বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ডের ছয়টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ বরিশালের উপ-পরিচালক অপূর্ব অধিকারীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।