গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ টিসিবি’র পণ্য সুষ্ঠুভাবে বিক্রয় এবং উপকারভোগীদের মাঝে “স্মার্ট ফ্যামিলী কার্ড” বিতরণের লক্ষে“গৌরনদী টিসিবি ওএমএস”নামের অনলাইন সফটওয়্যারের উদ্বোধণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয়পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। শেষে ১০৭৬টি পরিবারের মাঝে স্মার্ট ফ্যামিলী কার্ড বিতরণ করা হয়।