• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে ভ্যান ও অটোবাইকের সংঘর্ষে নিহত,আহত ১।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ১৬:০৪ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে ভ্যান ও অটোবাইকের সংঘর্ষে নিহত,আহত ১।

Exif_JPEG_420

আসাদুল ইসলাম,গাইবান্ধা

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ব্যাটারি চালিত ভ্যান ও অটোবাইকের মুখোমুখি সংঘর্ষে মিঠু মিয়া (৪২) নামের এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের ধোপাডাঙ্গা ইউনিয়নের ইন্দ্রারপাড় নামকস্থানে এ ঘটনা ঘটে।

নিহত মিঠু মিয়া গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের কিশামত মালিবাড়ী গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্যাটারি চালিত অটো ভ্যান লক্ষ্মীপুর বাজারের দিকে যাচ্ছিল। এসময় ইন্দ্রারপাড় নামকস্থানে পৌঁছিলে বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইক ধাক্কা দেয়। এতে ভ্যানের চালক ছিটকে রাস্তায় পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।’