গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ উপজেলা প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকায় খালের মধ্যে সরকারী জমি দখল করে পাকা স্থাপনা নির্মান করায় অভিযান চালিয়েছে প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস জানান, সরকারী খালের একাংশ দখল করে পাকা স্থাপনা নির্মান করে আসছিলো সরিকল এলাকার নাছির মোল্লা নামের জনৈক ব্যক্তি। খাল দখল বন্ধ রাখতে তাকে নিষেধ করা সত্বেও কাজ চালিয়ে আসছিলো। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।