• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রায় রোড এখন মুক্তিযোদ্ধা মিন্টু বসু সড়ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০২৩, ১১:৩৬ পূর্বাহ্ণ
রায় রোড এখন মুক্তিযোদ্ধা মিন্টু বসু সড়ক

বরিশাল ব্যুরো
বরিশাল নগরীর ১৯ নং ওয়ার্ডের রায় রোড এখন বীর মুক্তিযোদ্ধা মিন্টু বসু সড়ক। বারিশাল সাংস্কৃতিক অঙ্গনের দীর্ঘদিনের দাবী ছিল বরিশাল নগরীর একটি সড়কের নাম সাংস্কৃতিজন, লেখক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা মিন্টু বসুর নামানুসারে করা হোক। সেই দাবীর প্রেক্ষিতে বরিশাল সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ‘রায়রোড’ এর নাম ‘বীর মুক্তিযোদ্ধা মিন্টুবসু সড়ক’ করেছেন। এই নামকরণ করায় বিসিসি মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশের অন্যতম প্রাচীন নাট্য সংগঠন খেয়ালী গ্রুপ থিয়েটার। বুধবার রাতে সিটি মেয়রের বাস ভবনে এক সৌজন্য সাক্ষতে এই ফুলেল শুভেচ্ছা জানান, খেয়ালী গ্রুপ থিয়েটার সভাপতি এ্যাড. নজরুল ইসলাম চুন্নু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর স.ম ইমানুল হাকিম, ডেপুটি রেজিষ্ট্রার বাহাউদ্দিন গোলাপ, বরিশাল সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট এর মেকানিক্যাল বিভাগের প্রধান অমল কৃষ্ণ রায়, থিয়েটারের সাধারণ সম্পাদক অপূর্ব রায়, সাবেক সম্পাদক সিরাজুম মুনির টিটু, জাকির হোসেন, শারজিত রিদওয়া অয়ন, তানজিম মাহমুদ সিয়াম, সঞ্জিব সমদ্দার প্রমুখ। ##