• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে খোলাডাঙ্গা আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্রীড়া ও পিঠা উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ১৩:৩৯ অপরাহ্ণ
যশোরে খোলাডাঙ্গা আদর্শ নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ক্রীড়া ও পিঠা উৎসব অনুষ্ঠিত

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি \
যশোর সদর উপজেলার বসুন্দিয়ার খোলাডাঙ্গা নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে তিন দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ ফেব্রæয়ারি বৃহষ্পতিবার অনুষ্ঠানটির প্রথমদিনে ছাত্রীদের বিভিন্ন ক্রীড়া নৈপুণ্য প্রদর্শিত হয়। শুক্রবার সকাল ৯টায় বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয়দিনের অনুষ্ঠানের প্রথমার্ধে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য মোঃ সাইফুজ্জামান চৌধুরী ভোলা। বিশেষ অতিথি ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড সদস্য ফরিদা বাবর, ৬নং ওয়ার্ড সদস্য মোঃ মাকিবুর রহমান, প্রেসক্লাব বসুন্দিয়া’র সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, ৬নং ওয়ার্ড আওয়ামীগের সভাপতি মোঃ জালাল মোল্যা, শ্রমিকলীগ নেতা মোঃ সাহেব আলী প্রমুখ। অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের জমি দাতা সদস্য মোঃ আঃ বারী, গাইদগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি কাজী আঃ আলিম, সমাজসেবক কাজী মশিয়ার রহমান, এ্যাড. কাজী তৌফিক এলাহী তনিসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৬টি স্টলে ছাত্রীদের তৈরি প্রায় ২০ প্রকারের পিঠা প্রদর্শন করা হয়।