• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় এমপির সামনে বর্ধিত সভায় হট্টগোল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ০৪:৫৯ পূর্বাহ্ণ
দশমিনায় এমপির সামনে বর্ধিত সভায় হট্টগোল

স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনা উপজেলা আওয়ামী লীগের পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে উপজেলা আ.লীগের নলখোলা বন্দরের দলীয় কার্যালয়ে উপজেলা আ.লীগ আয়োজিত সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটনের সঞ্চালনায় ও সভাপতি আবদুল আজীজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পটু্য়াখালী জেলা আ.লীগের সভাপতি কাজী আলমগীর। বিশেষ অথিথি ছিলেন, জেলা আ.লীগের সম্পাদক ভিপি আবদুল মান্নান ও এমপি এসএম শাহজাদা প্রমুখ। বর্ধিত সভায় দলীয় নেতাকর্মীদের মধ্যে হট্টগোল ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন যুগান্তরের কাছে অভিযোগ করেন, বর্ধিত সভায় পরস্পর বিরোধী বক্ত দেয়ায় বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এমপি শাহজাদার বিরুদ্ধে দলের কয়েকজন নেতা বিভিন্ন অভিযোগ করলে তাঁর লোকজন বাধা দেন। এসময় হট্রগোলের সৃষ্টি হয়। দলের নেতারা এমপির বিরুদ্ধে তাদের ক্ষোভের বিস্ফারণ ঘটান।
এ বিষয় এমপি শাহজাদা অভিযোগ করে বলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গাজী মিজান দলের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটনের বিগত দিনের কিছু অন্যায় কর্মকার্ন্ডের চিত্র তার বক্তব্যে তুলে ধরতে চাইলে তার লোকজন বাধা দিলে হট্রগোলের সৃষ্টি হয়। আমার বিরুদ্ধে ভুল বুঝিয়ে বর্ধিত সভায় বক্তব্য দেয়ানো হয়। আমি দলের নেতাকর্মীদের বোঝাতে সক্ষম হলে ভুল বোঝাবুঝির অবসান হয়।