• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৪জন নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৭, ২০২৩, ১৫:৪৪ অপরাহ্ণ
হবিগঞ্জে সড়ক দূর্ঘটনায় ৪জন নিহত

বৃহস্পতিবার (১৬ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সিলেট-ঢাকা মহাসড়কের হবিগঞ্জ জেলার বাহুবলের বাগানবাড়ি এলাকায় বিরতিহীন এক্সপ্রেস বাস দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৫০ জন আহত। ভয়াবহ এ দূর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় দুই ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ( ঢাকামেট্রো-ব-১৪-১৩২৫) একটি বিরতিহীন বাস সিলেট থেকে হবিগঞ্জের দিকে যাচ্ছিল। এ-সময় বাগানবাড়ি নামক স্থানে পৌছামাাত্র বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কেই উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত এবং বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত হয় অজ্ঞাতনামা আরও এক যুবক। তাৎক্ষনিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘ চেষ্টা চালিয়ে বাসটি ক্রেন দিয়ে সরিয়ে নিলে রাত ৮টার দিকে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।