• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপা পৌর শহর উন্নয়নে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সংসদ সদস্য এসএম শাহজাদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৮, ২০২৩, ০৫:৪৭ পূর্বাহ্ণ
গলাচিপা পৌর শহর উন্নয়নে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন সংসদ সদস্য এসএম শাহজাদা

সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা পৌর সদরের রামনাবাদ নদীর সংযুক্ত গলাচিপা- উলানিয়া খালের থানার সম্মুখে অত্যাধুনিক স্লুইস নির্মাণ স্থান ঘুরে দেখেনপটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও নৌ মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির অন্যতম সদস্য জননেতা আলহাজ্ব এসএম শাহজাদা। বুধবার বেলা দশটায় স্লুইস নির্মাণের স্থান নির্ধারণে স্থানীয় ব্যবসায়ী, জনসাধারণের উপস্থিতিতে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সার্ভে টিম উপস্থিত ছিলেন। এছাড়ও উপস্থিত ছিলেন, গলাচিপা উপজেলা চেয়ারম্যান মোহাম্মাদ সাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন আল হেলাল, পৌর মেয়র আহসানুল হক তুহিন,গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী মুজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মু. শাহ আলম সহ শত শত স্থানীয় জনতা ওই স্থানে ভিড় জমায়। সরজমিনে পরিদর্শনকালে প্রধান সংসদ সদস্য এসএম শাহজাদা বলেন, আগামী বাংলাদেশ বিনির্মাণে শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকার দেশের পশ্চাতপদ দক্ষিণাঞ্চলে যোগাযোগ, কৃষি ব্যবস্থাপনাসহ সকল ক্ষেত্রে গ্রাম থেকে শহর, পৌর থেকে জেলা রাজধানীকে আধুনিক রূপে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আগামীতে এই জনপথ একটি পর্যটক শহরের উন্নতি লাভ করবে। তাই যতটা সম্ভব মানুষের, ব্যবসায়ীদের ক্ষতি না করে উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করেন সংসদ সদস্য।