আব্দুল্লাহ আল মানছুর(কুমিল্লা):
কুমিল্লা গোলাবাড়ী কেরানীনগর ভারত বাংলাদেশ জিরো পয়েন্ট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে মো: মহসিন (৩৮) বাংলাদেশী নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-১০ বিজিবি’র সদস্যরা। শুক্রবার(১০ ফেব্রæয়ারী) বিকেল-৩টার দিকে কুমিল্লা বিবির বাজার ক্যাম্পের বিজিবি সদস্যরা কেরানীনগর জিরো পয়েন্ট এলাকায় অনুপ্রবেশ প্রতিরোধ ডিউটি চলাকালীন ভারত হতে বাংলাদেশে একজন ব্যক্তি সীমান্তে অনুপ্রবেশ করছে দেখতে পায় এবং তাৎক্ষনিক আটকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে সে শুধুমাত্র বাংলাদেশী নাগরিকত্ব সনদ দেখায় এবং এর বাহিরে কোন প্রকার পাসপোর্ট ভিসা দেখাতে পারেননি। আটকৃত ব্যক্তির বিষয়ে ১০বিজিবি’র বিবির বাজার ক্যাম্পে কর্মরত নায়েক গোলাম মোস্তফা এজাহার সূত্র মতে জানান-কুমিল্লা বরুড়া উপজেলার পালগাছা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র মো: মহসিন(৩৮) ভারত হতে বাংলাদেশে অবৈধ ভাবে প্রবেশ করায় কুমিল্লা পাঁচথুবী ইউনিয়নের কেরানীনগর জিরো পয়েন্ট এলাকা হতে বিজিবি সদস্য কর্তৃক হাতে নাতে আটক করে থাকি। পরর্বতীতে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দ্যা কন্ট্রোল অব এন্ট্রি এ্যাক্ট-১৯৫২ সালের ৪ধারা আইন অনুযায়ী মামলা করা হয়। মামলা নং:৫২,জিআর:১৮১, তারিখ-১১.২.২০২৩। এবিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহাম্মদ সনজুর মোরশেদ বলেন- আটককৃত ব্যক্তি মো: মহসিনকে গোলাবাড়ী ভারত সীমান্ত কেরানীনগর হতে বিজিবি কর্তৃক আটক করা হয়। এবিষয়ে বিজিবি’র পক্ষ থেকে মামলা করা হয়েছে। মো: মহসিন সরকার অনুমোদনহীন অনলাইন ভিত্তিক নিউজ পোর্টালে বরুড়া উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করছে বলে জানা যায়।