এ এইচ মারুফ
সবুজ শ্যামলে ঢাকা
যেন রংতুলিতে আঁকা
আমাদের গ্রাম
কৃষক কর্ম শেষে
ঘর্মাক্ত গায়ে এসে
বটের ছায়ায় নেয় বিশ্রাম।
কুলকুল বহে নদী
মৃদু বায়ু বহে নিরবধি
জুড়াই মন-প্রাণ
সরু মেঠোপথ
গরুতে টানা রথ
এযে চির অম্লান।
থরে থরে সাজানো পান
মাঠে মাঠে সোনালী ধান
দেখে জুড়াই আঁখি
বিস্তৃর্ণ জোড়া বিল
জনে জনে কত মিল
বন্ধন অটুট রাখি।
ফলারি কুঞ্জবন
সারাক্ষণ পাখির কুঞ্জন
সজীব করে মন
ছোট ছোট কুড়ে ঘর
নাহি কেহ পর
সবাই সবার আপন।