ঝালকাঠি প্রতিনিধি:: ঝালকাঠির বিশিষ্ট ব্যাবসায়ী মেসার্স সাবিহা কেমিক্যাল ওয়াকর্স এর মালিক ও ঝালকাঠি সাংবাদিক ক্লাবের আজীবন সদস্য মোঃ শামীম আহমেদের জন্মদিন আজ। শুভ জন্মদিন উপলক্ষে ঝালকাঠি সাংবাদিক ক্লাবের সভাপতি গাজী মো.গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানান।
সোমবার বিকাল ৩ টার সময় সংগঠনের আজীবন সদস্য শামীম আহম্মেদের বাস ভবনে এক সৌজন্য সাক্ষাতের পর তার শুভ জন্মদিন উপলক্ষে তাকে ফুলদিয়ে শুভেচ্ছা জানান। এ সময় ঝালকাঠি সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা বিনিময় শেষে তার সার্বিক মঙ্গল কামনা করা হয়।
উলেখ্য বিশিষ্ট ব্যাবসায়ী শামীম আহম্মেদ ঝালকাঠি গরীব দুঃখি মানুষের পাশে থেকে সমাজ সেবামুলক কাজ করে ব্যাপক শুনাম কুড়িয়ে সাধারণ মানুষের আপনজনের স্থান দখল করেছেন।
ঝালকাঠি পৌর শহরের কুমারপট্টি এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী মরহুম সাহাবউদ্দিন মিয়ার মেঝ ছেলে মেসার্স সাবিহা ক্যামিকেল ওয়াকর্স এর একমাত্র মালিক মো.শামিম আহম্মেদ।