হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসারের বদলী জনিত বিদায় সংবর্ধনা।
২০ শে ফেব্রæয়ারী রোজ সোমবার বিকাল ৫ টার সময় উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের আয়োজনে এ বিদায়ী সংবর্ধনার অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল গাফফার দীর্ঘদিন সুনামের সাথে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে দায়িত্ব পালন করছেন।তার বদলীতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকরা মর্মহত।
শিক্ষা অফিসারের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বড়জালিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ এনায়েত হোসেন হাওলাদার,হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন,সহকারী শিক্ষা অফিসার খালেদ সফিউল্লাহ,আলী আহমেদ,মীর মাসুম,কাউরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেফালী মাহমুদ,টি টি এন্ড ডিসি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম,বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের উপজেলা সাধারন সম্পাদক ফখরুদ্দিন ফোরকান প্রর্মূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক সহিদুল ইসলাম রিপন।