• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা’য় র‌্যাবের অভিযানে ২৯ টি চোরাই গাড়িসহ আটক-১৮

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৯:৪৩ পূর্বাহ্ণ
কুমিল্লা’য় র‌্যাবের অভিযানে ২৯ টি চোরাই গাড়িসহ আটক-১৮

আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা:
কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ কর্তৃক গোয়েন্দা তৎপরতা হতে প্রাপ্ত তথ্য অনুযায়ী কুমিল্লা জেলার বেশ কয়েকটি স্পট ও গ্যারেজ গাড়ি চুরির পয়েন্ট হিসেবে পর্যবেক্ষণে রাখা হয়। এছাড়া ছায়া তদন্ত থেকে গাড়ি চোর চক্রের কয়েকটি সিন্ডিকেটের সন্ধান পায় র‌্যাব কুমিল্লা’র সদস্যরা। গত ১৮/০২/২০২৩ইং তারিখ রাতে পর্যবেক্ষণের আওতাধীন কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন পালপাড়া এলাকার খলিলের গ্যারেজে একটি চোরাই গাড়ি রয়েছে মর্মে তথ্য পায় র‌্যাব-১১,সিপিসি-২। পুরো সিন্ডিকেটকে হাতে নাতে গ্রেফতারের নিমিত্তে উক্ত গ্যারেজটিকে নিবিড় পর্যবেক্ষণের আওতায় নিয়ে আসা হয় এবং পরবর্তীতে ১৯/০২/২০২৩ইং তারিখ রাতে সিন্ডিকেট এর সদস্যরা কাটার মেশিন দিয়ে একটি কাভার্ড ভ্যান কেটে যন্ত্রপাতি আলাদা করার সময় চক্রের মূলহোতা খলিল সহ ০৮ জন সদস্যকে হাতে নাতে গ্রেফতার করে র‌্যাব-১১,সিপিসি-২। গ্রেফতারকৃত আসামীরা হলো-কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আড়াই ওড়া গ্রামের মৃত. মনোহর আলী এর ছেলে কাউসার আলী খলিল (৪৫), একই গ্রামের ওহাব কাজী এর ছেলে কাইয়ুম (৪২), মুক্তার হোসেন মুসা এর ছেলে সাজিদ হোসেন (২০),কুমিল্লা কোতয়ালী মডেল থানার বাটপাড়া গ্রামের নান্নু মিয়ার ছেলে নাজমুল হোসাইন রবিউল (১৯),একই থানার হাড়ং গ্রামের আলম মিয়া এর ছেলে মোঃ আবু কাউসার (৩৫), একই থানার বদরপুর গ্রামের হোসেন এর ছেলে পিয়াস (৩৩),একই থানার আড়াইওড়া গ্রামের মৃত দিদার বক্স এর ছেলে জহির মিয়া (৪০) এবং একই থানার মধ্যম মাঝিগাছা গ্রামের হান্নান মিয়া এর ছেলে জামশেদ হোসেন (২১)। গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও তাদের নিকট হতে প্রাপ্ত মোবাইল ফোন বিশ্লেষণে দেখা যায়, গত ১৪/০২/২০২৩ইং তারিখে আলীম সরকার (৪৩), পিতা-লতিফ সরকার, সাং-বাগুর, থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লা একটি কাভার্ড ভ্যান চুরি হওয়া মর্মে র‌্যাব-১১, সিপিসি-২ বরাবর যে অভিযোগ করেন উদ্ধারকৃত কাভার্ড ভ্যানটি তার চুরি হওয়া সেই কাভার্ড ভ্যান। এছাড়া তাদের স্বীকারোক্তিতে গাড়ি চুরির সাথে সম্পৃক্ত আরেকটি সিন্ডিকেটের বেশ কয়েকজন সদস্যের তথ্য পাওয়া যায়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্য অনুযায়ী ১৯/০২/২০২৩ রাতেই কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চম্পকনগর, বুড়িচং থানাধীন ভারেল্লা (দক্ষিণ) ও পশ্চিম সিংহ এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চক্রের মূলহোতা জাহাঙ্গীর সহ ১০ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ -কুমিল্লা জেলার দেবিদ্বার থানার নবীয়াবাদ গ্রামের মৃত সামসুল আলম এর ছেলে সাইফুল ইসলাম জাহাঙ্গীর (৪৫), কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শিমরা গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে হৃদয় হাসান (১৯), কুমিল্লা জেলার বুড়িচং থানার কংশনগর গ্রামের ধনু মিয়া এর ছেলে শুক্কুর আলী (২৩), কুমিল্লা জেলার বুড়িচং থানার পারোয়ারা গ্রামের শাহ আলম এর ছেলে রিপন মিয়া @ আব্দুল আলীম (২৭), কুমিল্লা জেলার চান্দিনা থানার শ্রীমন্তপুর গ্রামের মোহর আলী এর ছেলে মোঃ সাইফুল (৩২), কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার শাহেরাবাদ গ্রামের মইনুল হোসেন এর ছেলে মোঃ আল আমিন (২৪), কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শাসনগাছা গ্রামের আব্দুল মালেক এর ছেলে মনির মিয়া (৩৯),কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আড়াইওড়া গ্রামের কাজী মঞ্জিল এর ছেলে মজিদ (৩০),কুমিল্লা জেলার বুড়িচং থানার পাঝয়ারা গ্রামের ধনু মিয়া এর ছেলে তাজুল ইসলাম (৩২), কুমিল্লা জেলার বুড়িচং থানার পশ্চিম সিংহ গ্রামের শাহজাহান এর ছেলে ওমর ফারুক (২৮)। এছাড়াও উক্ত চক্রের অন্যান্য পলাতক আসামীরা হলোঃ ১। শফিক (৬০), পিতা- বসত আলী, সাং-হারং, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা; ২। কামাল (৫২), পিতা- অজ্ঞাত, সাং-আড়াইওড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা; ৩। জহিরুল (৩৬), পিতা- অজ্ঞাত, সাং-অজ্ঞাত, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া,সোহেল (৩০), পিতা- অজ্ঞাত, সাং-দেবপুর, থানা- বুড়িচং, জেলা-কুমিল্লা, সেলিম (৩৫), সাং- আড়াইওড়া, থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, জালাল (৪৫), পিতা-মৃত সাত্তার, সাং-ভারেল্লা (দক্ষিণ), থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা,জামাল (৪৫), পিতা-আদু মিয়া, সাং-পশ্চিম সিংহ, থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা,মনির (৪০), পিতা- অজ্ঞাত, থানা- চান্দিনা, জেলা-কুমিল্লা,নজির (৩৬), পিতা- অজ্ঞাত, সাং-কাদুরি, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লা, পাবেল আহম্মেদ (৩০), পিতা- শফিকুল ইসলাম, সাং- ভানাসোয়া, থানা- কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা। গ্রেফতারকালে উক্ত চক্রের সদস্যদের নিকট হতে ০১ টি কাভার্ড ভ্যান, ০২ টি মোটরসাইকেল ও ২৬ টি ব্যাটারীচালিত গাড়িসহ অসংখ্য যন্ত্রাংশ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিষয়ে র‌্যাব-১১,সিপিসি-২ মামলার প্রস্তুত্তি নিচ্ছে বলে জানা যায়।