• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীর ইউএনওকে বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৩, ০৩:১৫ পূর্বাহ্ণ
গৌরনদীর ইউএনওকে বিদায় সংবর্ধনা

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদন্নোতি পাওয়ায় ও বদলি জনতি সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে উপজেলা পরিষদ ও অফিসার্স ক্লাবের আয়োজনে শহিদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন মিয়া, শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, ওসি মোঃ আফজাল হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা, সৈকত গুহ পিকলু, ফারুক হোসেন মোল্লা প্রমূখ। শেষে পদন্নোতি প্রাপ্ত ইউএনওকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।