• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশ যশোরের বিনম্র শ্রদ্ধা নিবেদন।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৪:১৯ পূর্বাহ্ণ
অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশ যশোরের বিনম্র শ্রদ্ধা নিবেদন।

আজ মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৩ উপলক্ষে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশ যশোরের পক্ষ হতে পুষ্পস্তবক অর্পণ করেন যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম মহোদয় সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই, যশোর, জনাব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, বিশেষ পুলিশ সুপার, সিআইডি, যশোর, জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর, জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) যশোর সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সবৃন্দ।