• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৮:১০ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় আলোর পরশ ব্লাড ডোনেট সোসাইটির আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চার দলীয় ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ঝিকরগাছা এম এল হাইস্কুল মাঠে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে, ঝিকরগাছা আলোর পরশ ব্লাড ডোনেট সোসাইটি নামের এ সামাজিক সংগঠন,এ সংগঠনের পরিচালক জাহিদুল ইসলাম এর নেতৃত্বে সকাল ৮:০০ ঘটিকার সময় এ খেলা অনুষ্ঠিত হয়,এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আলোর পরশ ব্লাড ডোনেট সোসাইটি এর কলেজ পরিচালক জহুরুল ইসলাম এবং ঝিকরগাছায় আলোর পরশ ব্লাড ডোনেট সোসাইটির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোর পরশ ব্লাড ডোনেট সোসাইটির জেলা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন
১৯৫২ সালের এ দিনে রাষ্ট্র ভাষা বাংলার দাবিতে তারা রাজপথে নেমেছিল,পাকিস্তানি হানাদার বাহিনী তাদের বুকে অজস্র গুলিবৃদ্ধ করে,তাদের বুকের রক্ত ঝরিয়েছে, তাদের রক্ত দিয়ে এ বাংলার রাজপথ রক্তে রঞ্জিত করেছে,এজন্য এই দিনকে স্বরণ করে আজকের এ আয়োজন, আমাদের শহীদ ভাইয়েরা রক্ত দিয়ে আমাদের বাংলার মানচিত্র এঁকেছে আর আমরাও তাদের পথের পথিক হয়ে আমরাও রক্ত দিয়ে মানবতার সেবায় বেরিয়েছি,আমাদের এ সংগঠন সমাজসেবায় মানুষের ফ্রী রক্ত দিয়ে সহায়তা করছে,আমরা চাই যে মানুষ মানুষের সহযোগিতার মাধ্যমে এ সমাজ ও দেশ সুন্দর ভাবে গড়ে তুলতে। আমাদের এ ব্লাড ডোন্ট সোসাইটি প্রতিষ্ঠার পর থেকে প্রায় ৫৪০ ব্যাগ রক্ত ফ্রী দান করেছে।

তিনি আরো বলেন যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে গায়ের ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, যে নিজেকে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায়।রক্ত দিলে রক্ত দাতার উপকারিতা একজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তি প্রতি তিন মাস পর পর রক্ত দিতে পারে,
তাই আসুন আমরা সবাই সমাজ সেবাই বেরিয়ে পড়ি,সুন্দর রোগমুক্ত সুশীল সমাজ গঠনে ভূমিকা রাখি।