• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা আমার মায়ের ভাষা কান্না হাসি গান, বাংলা দিয়েই ভালোবাসি প্রাণে বাঁধি প্রাণ-পংকজ নাথ এমপি।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৯:০৭ পূর্বাহ্ণ
বাংলা আমার মায়ের ভাষা কান্না হাসি গান, বাংলা দিয়েই ভালোবাসি প্রাণে বাঁধি প্রাণ-পংকজ নাথ এমপি।

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ
২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, বাংলা আমার মায়ের ভাষা কান্না হাসি গান, বাংলা দিয়েই ভালোবাসি প্রাণে বাঁধি প্রাণ। এসময় সাংসদ পংকজ নাথ সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা দারিদ্র মুক্ত উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুননবী’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা আবুয়াল তছলিম খান, বীর মুক্তিযোদ্ধা ঝন্টু মাল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, ইউপি চেয়ারম্যান আবু রাশেদ মনি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার গুহ, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা, মশিউর রহমান নাদিম, মনির জমদ্দার, সাইফুল ইসলাম বেপারি, আলী আব্দুল্লাহ দোলন, সংরক্ষিত কাউন্সিলর মিতা রানী দাস, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।