• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-চাঁদপুর সড়ক দুর্ঘটনা’য় ঝরলো তিন প্রাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১০:৪১ পূর্বাহ্ণ
কুমিল্লা-চাঁদপুর সড়ক দুর্ঘটনা’য় ঝরলো তিন প্রাণ

আব্দুল্লাহ আল মানছুর,কুমিল্লা:
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে বোগদাদ পরিবহনের একটি বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ৩জন নিহত হয়েছেন। নিহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন বলে জানা যায়। এ ঘটনায় অটোরিক্সার অপর এক যাত্রী আহত হয়। ২২ ফেব্রæয়ারি বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আশিকাটি ইউনিয়নে ঘোষেরহাট এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানায়- সকালে চাঁদপুর থেকে বোগদাদ পরিবহনের বাসটি কুমিল্লার দিকে যাচ্ছিল। ঘোষেরহাট এলাকায় বাসটি আসলে চাঁদপুরগামী সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি উল্টে গিয়ে ধুমড়ে মুছড়ে যায়। ঘটনাস্থলেই ৩ জন প্রাণ হারায়। আহত যাত্রী চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। নিহতরা হলেন-মতলব দক্ষিণ উপজেলার উপাদি দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী গ্রামের হারুন বেপারীর ছেলে হাবিব বেপারী (২৪), একই উপজেলার বড়দিয়া আড়ং বাজার এলাকার মৃত বশির প্রধানিয়ার ছেলে মাহাবুব প্রধানিয়া (৫০), চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের গোবিন্দিয়া গ্রামের মৃত ইউসুফ হাওলাদারের ছেলে নেছার হাওলাদার (৩৫)। আহত হয়েছেন সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া এলাকার জাহিদ হোসেন (২২)। চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) মুহাম্মদ আব্দুর রশিদ মুঠোফোনে জানান, নিহত যাত্রীদের মরদেহ এখনো ঘটনাস্থলে আছে। তদন্ত শেষে মরদেহ ময়না তদন্তের জন্য সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। একজন যাত্রীকে আহত অবস্থায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর বাস ও অটোরিকশার চালক পালিয়েছে।