মোবারক হোসেন রুবেল,
ধর্মপাশা (সুনামগঞ্জ)প্রতিনিধি
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বুধবার দুপুরে এন ইজি বুক অফ ইংলিশ গ্রামার বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের কর্মকরত শিক্ষক ও কর্মচারীবৃন্দ এই অনুষ্ঠানের আয়োজন করেন। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলা উদ্দিন এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সিনিয়র সহকারি শিক্ষক ও বইটির লেখক মো.হাবিবুর রহমান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আবদুর নূর, আসাদুজ্জামান, বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিখিল চন্দ্র সূত্রধর,জাসেদ ইকবাল প্রমুখ।
২২.০২.২০২৩