• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হারাগাছে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২২, ২০২৩, ১২:০৯ অপরাহ্ণ
হারাগাছে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

রিয়াজুল হক সাগর, রংপুর।
রংপুরের কাউনিয়ায় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এসয়ম দুই যুবককে আটক করা হয়েছে। আজ বুধবার (২২ ফেব্রুয়ারী) তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার হারাগাছ পৌরসভার টাংরী বাজার এলাকা থেকে আটক করে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাটসদরের মোগলহাট চর ফালিমারি গ্ৰামের মৃত মেহের আলীর ছেলে মোঃ রফিক মিয়া (২৫) ও একই গ্ৰামের ফজল হকের ছেলে ফেরদৌস আলী (২২)। রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকা থেকে দুইজনকে আটক করে পুলিশ। এসময় তাদের দেহ তল্লাশি করে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি রেজাউল করিম বলেন, আটক দুই যুবককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ধারায় মামলায় গ্রেফতার দেখিয়ে আজ বুধবার (২২ ফেব্রুয়ারি) রংপুর আদালত পাঠানো হয়। আদালত দুই যুবককে কারাগারে পাঠিয়েছে।