আবু তাহের, নিজস্ব প্রতিনিধি\
যশোর সদরের বসুন্দিয়ায় একুশ উদযাপন পরিষদের উদ্যোগে বসুন্দিয়া মোড় কেন্দ্রীয় শহীদ মিনার পাদদেশে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উদযাপন ও তিনদিন ব্যাপি বইমেলাসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত।
২১শে ফেব্রæয়ারী প্রথম প্রহরে রাত ১২টা ১মিনিটে কেন্দ্রীয় শহীদ বেদিতে একুশ উদযাপন পরিষদের পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর পুষ্পার্ঘ্য অর্পণ করে বসুন্দিয়া ইউনিয়ন আয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, ছাত্রলীগ,ইউনিয়ন পরিষদ, বসুন্দিয়া পুলিশ ক্যাম্প, প্রেসক্লাব বসুন্দিয়াসহ বিভিন্ন সংগঠন। ভোর ৭টা থেকে ইউনিয়নের সকল স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষক-কর্মচারীদের উপস্থিতিতে র্যালিসহ দিনব্যাপি পুষ্পার্ঘ্য অর্পণ চলে।
প্রথম দিনের বৈকালিন অনুষ্ঠান ও বইমেলার উদ্বোধন করেন বসুন্দিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম খান রাসেল ও অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাবিবুল আহসান বাবলু, সম্পাদক একুশ উদযাপন পরিষদ। প্রধান আলোচক ছিলেন প্রফেসর ড. মো: আহসান হাবীব, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোডর্, যশোর। বিশেষ আলোচক ছিলেন এ্যাড. কাজী ফরিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জেলা আইনজীবি সমিতি যশোর, বাবু দিপংকর দাশ রতন, সহ-সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, মোঃ মোয়াজ্জেম হোসেন, সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, প্রভাষক মফিজ উদ্দিন, চেয়ারম্যান প্রেমবাগ ইউনিয়ন পরিষদ, মোঃ আরিফুল ইসলাম তিব্বত, চেয়ারম্যান জামদিয়া ইউনিয়ন পরিষদ, মোঃ জুলফিকার আলী, প্রধান শিক্ষক জঙ্গলবাধাল মাধ্যমিক বিদ্যালয়, বিশেষ আলোচক বাবু কৃষ্ণ কুমার দে, প্রধান শিক্ষক জগন্নাথপুর মাধ্যমিক বিদ্যালয় ও শাহজান আলী ফারাজী, সভাপতি বসুন্দিয়া একুশ উদযাপন পরিষদ। আলোচনা শেষে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের দেশত্ববোধক গান, কবিতা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন আজ (২২ ফেব্রæয়ারি) বুধবার বৈকালীন অনুষ্ঠানের সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম খান রাসেলের সভাপতিত্বে প্রধান বসুন্দিয়া টিচার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আখতারুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব মর্জিনা আক্তার, অধ্যক্ষ সরকারী এম.এম কলেজ যশোর। বিশেষ অতিথি জনাব মোঃ মফিজুর রহমান, অধ্যক্ষ সিঙ্গিয়া আদর্শ কলেজ, জনাব লুৎফর রহমান ধাবক, চেয়ারম্যান কচুয়া ইউনিয়ন পরিষদ, মোঃ সবদুল খান, চেয়ারম্যান বন্দবিলা ইউনিয়ন পরিষদ ও মোঃ সাজ্জাদ ইকবাল, প্রধান শিক্ষক বসুন্দিয়া স্কুল এন্ড কলেজ। এ দিন মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের দেশত্ববোধক গান, কবিতা ও ভাষন প্রতিযোগিতা এবং পুরষ্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং তির্যক যশোরের শিল্পিদের অংশগ্রহনে সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়।