• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলার আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৪, ২০২৩, ১৪:৫১ অপরাহ্ণ
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) যশোর জেলার আনন্দ ভ্রমন অনুষ্ঠিত

আবু তাহের, নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) যশোর জেলার কমিটির উদ্যোগে আনন্দ ভ্রমন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৪ ফেব্রুয়ারি) শুক্রবার দিনব্যাপী যশোরের রাজারহাট সংলগ্ন ঐতিহ্যবাহী ক্ষণিকা পিকনিক কর্নারে এই আনন্দ ভ্রমন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর যশোর জেলার কমিটির সভাপতি ও এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসিম রেজার সভাপতিত্বে এবং খুলনা বিভাগী সাধারণ সম্পাদক ও আনন্দ টিভি জেলা প্রতিনিধ শফিকুল ইসলামের সঞ্চালনায় আনন্দ ভ্রমন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহাসচিব সুমন সরদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম মল্লিক, দৈনিক প্রতিদিনের কন্ঠ ও গ্রামের কন্ঠ পত্রিকার প্রকাশক-সম্পাদক শাহিনুর রহমান পান্না, প্রতিদিনের কণ্ঠ ব্যবস্থাপনা সম্পাদক ও খুলনা বিভাগীয় সিনিয়র সহ- সভাপতি খন্দকার আশিকুর রহমান টনি, সাংগাঠনিক সম্পাদক মোঃ শাহিন আহম্মেদ, দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়, আইন বিষয়ক সম্পাদক জনাব ইদ্রিস আলম, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএস) এর যশোর জেলার কমিটির সাধারণ সম্পাদক ও মাই টিভি যশোর জেলা প্রতিনিধ শরিফুল ইসলাম, সহ-সভাপতি আমের আলী শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক ভোরের চেতনা যশোর জেলা জার্নালিষ্ট মোঃ ওয়াজেদ আলী এসকে আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাই টিভির ক্যামেরাম্যান খন্দকার তরিকুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন নয়ন, সদস্য মোহাম্মদ শফিকুল ইসলাম আকাশ, আমিনুর রহমান, শরিফুল ইসলামসহ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) বিভাগীয় ও যশোর জেলা বিভিন্ন উপজেলা নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ১১ নং রামনগর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান মাহমুদা লাইফ। পরিশেষে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর খুলনা বিভাগীয ও যশোর জেলা বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ আনন্দ ভ্রমণে খেলাধুলার সংস্কৃতি অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন কমিটির নেতৃবৃন্দ।