মাসুদ রেজা ফয়সাল
স্টাফ রিপোর্টার :
“পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন” এই শ্লোগান সামনে রেখে বরগুনার বামনায় স্বাস্থ্যবিধি মেনে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ অফিসের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) ও প্রাণিসম্পদ অধিদপ্তর (ডিএলএস) এর অর্থায়নে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সৈয়দ রহমত আলী স্টেডিয়াম মাঠে উক্ত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু।
উপজেলা নির্বাহী অফিসার অন্তরা হালদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বামনা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ প্রদীপ কুমার সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোশারফ হোসেন জমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী কামরুজ্জামান সগির, জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর হোসেন মোল্লাসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠানে প্রত্যন্ত এলাকা থেকে বিভিন্ন খামারিরা ৩৩ টি স্টলে তাদের গৃহপালিত প্রাণী প্রদর্শন করেন।
অনুষ্ঠান শেষে মেলায় আগত খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।