• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হিজলায় মরহুম সাংবাদিক আবদুল হামিদের মৃত্যুবার্ষিকী পালিত।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৬, ২০২৩, ১২:২৯ অপরাহ্ণ
হিজলায় মরহুম সাংবাদিক আবদুল হামিদের মৃত্যুবার্ষিকী পালিত।

হিজলা প্রতিনিধিঃ বরিশালের হিজলা প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি মরহুম সাংবাদিক আবদুল হামিদের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
২৬ শে ফেব্রুয়ারি রোজ রবিবার বেলা ১০ টার হিজলা প্রেসক্লাবের হলরুমে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মোনাজাতের সভাপতিত্ব করেন হিজলা প্রেসক্লাবের সভাপতি দেলোযার হোসেন।মরহুম হামিদের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারেক হাওলাদার,হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউনুস মিয়া,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যার আলহাজ এনায়েত হোসেন হাওলাদার,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, জাতীয় মৎস্যজীবি সমিতি সভাপতি জাকির হোসেন সহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সংবাদকর্মীরা।
দোয়া মোনাজাত পরিচালনা করেন আফছার উদ্দিন ডিগ্রি মাদরাসার শিক্ষক উপজেলা কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আবদুল গনি।
আলোচনা সভা ও দোয়া মোনাজাত সঞ্চালনা করেন হিজলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুমনুর রহমান সোহাগ।
উল্লেখ্য গত বছর ২৬ শে ফেব্রুয়ারি ন হিজলা স্বাস্থ্যেকমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক আবদুল হামিদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।