• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে চার কেজি গাঁজাসহ আটক-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১০:২৯ পূর্বাহ্ণ
ভোলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে চার কেজি গাঁজাসহ আটক-১

মোঃ ইসমাইল ভোলা।।

ভোলায় চার কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ।

রবিবার (২৬অক্টোবর) দুপুরে সদর উপজেলা ইলিশা ইউনিয়নের ফেরিঘাট থেকে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি টিম তাকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ি হলেন, ঢাকার উত্তর বাড্ডার, ৫ নম্বর রোডের উত্তর নামাপাড়া সরকার বাড়ির মো. সবুজ সরকার (৩০)।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের (এ এসআই) মো. গোলাম মোস্তফা জানান,সবুজ সরকার ডাকা বাড্ডা থেকে ভোলার উদ্দেশ্যে ৪ কেজি গাঁজা নিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে ইলিশা ইউনিয়নের ১নং ওয়ার্ড স্প্রীডবোড ঘাটের পাকা ব্লক এর উপর থেকে গাঁজাসহ আটক করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াদিন।