• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে জেলেদের মাঝে চাল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১৪:২০ অপরাহ্ণ
গৌরনদীতে জেলেদের মাঝে চাল বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ৭০ জন জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রতিটি জেলে পরিবারের মাঝে ৪০ কেজি হার চাল বিতরণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় ইউপি সচিব সৌরভ ভট্টাচার্জ, উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী নুরে আলম, ইউপি সদস্য মিজানুর রহমান, জসিম উদ্দীন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।