• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবি ফরিদপুর জেলা সমিতির সভাপতি অধ্যাপক লাভলী সম্পাদক কবির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ণ
রাবি ফরিদপুর জেলা সমিতির সভাপতি অধ্যাপক লাভলী সম্পাদক কবির

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফরিদপুর জেলা ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সস বিভাগের অধ্যাপক ড. লাভলী নাহারকে সভাপতি ও ইসলামিক স্টাডিজ বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী আদনান হোসেন কবিরকে সাধারন সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের ১৩১ নং গ্যালারিতে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি তনয় তালুকদার, সজিব হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ আকাশ,হৃদয় ইসলাম। সাংগঠনিক সম্পাদক,রত্না আক্তার। সহ-সাংগঠনিক সম্পাদক জাবেদ খান,পর্না দাস,আলোক বিশ্বাস।কোষাধ্যক্ষ, অনুপ সাহা। সহ-কোষাধ্যক্ষ আবিদা সুলতানা, সামিয়া আক্তার। দপ্তর সম্পাদক সুয়াইব ইসলাম, সহ-দপ্তর সম্পাদক লুবানা। প্রচার সম্পাদক নূর মোহাম্মদ সহ-প্রচার সম্পাদক, সাজ্জাদ হোসেন,আহনাফ। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক, যমুনা বসু সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক,তিথি বিশ্বাস, প্রিয়াঙ্কা। ছাত্রী বিষয়ক সম্পাদক রজনী সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক চায়না, আছিয়া। ক্রিড়া সম্পাদক স্বপ্নীল দাস,তৈয়ব আলী।আপ্যায়ন সম্পাদক সাফওয়ান,দেবাশীষ মালো।