• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুচিকিৎসা পেলে বাঁচাতে পারে দিনাজপুরের পঙ্গু ইউনুস আলী’র জীবন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ণ
সুচিকিৎসা পেলে বাঁচাতে পারে দিনাজপুরের পঙ্গু ইউনুস আলী’র জীবন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
দিনাজপুরের বিরল উপজেলার ঘাগড়া গাছি গ্রামে চিকিৎসার অভাবে নিদারুন কষ্টে মানবেতর জীবন যাপন করছে অসহায় মোঃ ইউনুছ আলী ।

বিরলের ৬ নং ভান্ডারা ইউনিয়়নের নিভৃত পল্লী ঘাগড়াগাছি গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র মোহাম্মদ ইউনুস আলী শারীরিক সুস্থতা নিয়ে ২০১২ সালে গাজীপুরের এক সোয়েটার কোম্পানিতে চাকরি করতেন । একদিন বাড়িতে অবসর সময়় কাটানোর সময় প্রতিবেশী অসুস্থ একজনের জন্য ডাব পাড়তে নারিকেল গাছে উঠেন এবং ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে যান । এসময় ইউনুসের মেরুদন্ডের হার ভেঙে যায় গুরুতর অসুস্থ হওয়ায় তখন প্রতিবেশীরা তাকে উদ্ধার করে স্থানীয়় হাসপাতালে ভর্তি করে দেন কিন্তু অর্থের অভাবে সেখানে ভালো চিকিৎসা করতে না পেরে স্ত্রীসহ গ্রামের বাড়ি দিনাজপুরে চলে আসেন । গ্রামে এসেই পৈতৃক সুত্রে পাওয়া ৪ শতাংশ বসতভিটা জমি বিক্রি করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা: লুৎফর রহমানের তত্ত্বাবধানে ভর্তি হন এবং চিকিৎসা শুরু করেন । সেখানে ইউনুসকে পরীক্ষা নিরীক্ষার পর সম্পূর্ণ সুস্থ হওয়ার ব্যাপারে চিকিৎসক লুৎফর রহমান তাকে দেশের বাহিরে চিকিৎসা নেওয়়ার পরামর্শ দেন, এজন্য প্রয়োজন অনেক টাকা কিন্ত অর্থ সংকটের কারণে সেটা সম্ভব না হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেই বাড়ী বিক্রির টাকায়় ডা: লুৎফর রহমান মেরুদন্ডের অপারেশন করেন। তবে এই অপারেশনেও তিনি সুস্থ্য হতে পারেননি,বরঞ্চ অপারেশনের ৩/৪ দিন পর তার শরীরের বিভিন্ন স্থানে ফোস্কা পড়ে এবং পরবর্তীতে সেগুলো ঘা হয়ে যায়। তখন থেকে শুরু হয়ে যায়় ইউনুসের দুর্বিসহ জীবন। এরমধ্যেই স্ত্রী মমতাজ বেগম তাকে ছেড়ে চলে যায়। পরে অসহ্য যন্ত্রণায় জর্জরিত ইউনুসকে নিয়ে বৃদ্ধ মা তাকে টেনে বেরোচ্ছিল, মাঝে কোহিনুর বেগম নামের একজন নারী স্ব ইচ্ছায়় তাকে বিয়ে করে দেখ ভালের দায়িত্ব নিয়েছেন । অসুস্থ ইউনুস অন্যের জমিতে বানানো ঘরে খেয়ে না খেয়ে দিন পার করছেন ও স্বপ্ন দেখছেন মহান আল্লাহ চাইলে অবশ্যই সে সুস্থ্য হবেন। ঘরের বিছানাই তার নিত্য সঙ্গী হয়েছে। দিন রাত বিছানায়় শুয়ে থেকে থেকে ইউনুসের সাড়া শরীরে হয়েছে ঘাঁ। স্থানীয় সাবেক চেয়়ারম্যান মোঃ সাইদুর রহমান ও বর্তমান চেয়়ারম্যানের প্রচেষ্টায়় একটি হুইল চেয়়ার ও প্রতিবন্ধী ভাতা নসিব হয়েছে তার । প্রতি ৩ মাস পর পর ২২৫০ টাকা প্রতিবন্ধী ভাতা পান তিনি, সামান্য এ টাকায়় তাঁর সংসারে চলে না, চিকিৎসা করবেন কিভাবে । এত সমস্যার মাঝেও ইউনুস আলী শারীরিক ভাবে সুস্থ হয়ে উঠার জন্য দেশের সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং বিত্তবান দানশীল মানুষসহ সকলের কাছে চিকিতসার জন্য সাধ্যমত মানবিক সাহায্য কামনা করেছেন ।

এব্যাপারে ভান্ডারা ইউপির ৩ নং ওয়়ার্ডের মেম্বার মোঃ হামিদুর রহমান বলেন, একসময়ের প্রানচঞ্চল্যে ভরা ইউনুস আলী আজ মেরুদন্ডের হাড় ভেঙে অসহায় এবং শয্যাশায়়ী। কোনো কাজ কর্ম করতে পারে না, ইউনিয়়ন পরিষদ থেকে চিকিৎসা সহায়়তা করার মতো কোনো ফান্ড নেই, তাই তাঁর জন্য তেমন কিছু করা সম্ভব হয়়নি । তবে তাকে একটি হুইল চেয়ার ও প্রতিবন্ধী কার্ড করে দেওয়া হয়েছে। শুনেছি সুচিকিৎসা পেলে হয়়তো সে ৬০/৭০ ভাগ শারীরিকভাবে সক্ষম কিংবা ভালো হবে,এজন্যে তার বিপুল পরিমান টাকার প্রয়োজন। কিন্তু বর্তমানে অর্থ সংকটের কারণে সে একেবারেই চিকিৎসা করতে পারছেনা । অসুস্থ ও অসহায় ইউনুস আলী তার চিকিৎসার জন্য দেশের বিত্তশালী দানবীর ব্যক্তিদের কাছে সাধ্যমত সাহায্য কামনা করেছেন । সবার কাছে সাহায্য চেয়ে তিনি তার এই বিকাশ নাম্বার ০১৭৯৯১৭৪১৩৪/০১৩২৪১২১৯০০ দিয়েছেন, অথবা মোঃ ইউনুছ আলী, জনতা ব্যাংক সঞ্চয়ী হিসাব নাম্বার ০১০০২২৫৬২২৭৫৭, নাড়াবাড়ি বিরল শাখা, দিনাজপুরে সাহায্য পাঠাতে অনুরোধ করেছেন ।