গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেয়ার লক্ষে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম স্কুল এন্ড কলেজে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কর্নার উদ্বোধণ করেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন। এসময় কলেজ অধ্যক্ষ নাসির ইকবাল, ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম রাসেল, সাবেক সভপতি শিপন সেরনিয়াবাত সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুপুরে স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।