গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার তাঁরাকুপি কটকস্থল নূরানী হাফেজী মাদ্রাসার হাফেজদের পাগরী ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সোমবার রাতে তাঁরাকুপি কটকস্থল নূরানী হাফেজী মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে স্থানীয় সমাজসেবক করম আলী মাঝির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী থানা জামে মসজিদের খতিব ক্বারী আঃ আজিজ, তাঁরাকুপি কটকস্থল কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মোঃ কামাল হোসেন।