• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে নবাগত ইউএনও’র যোগদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ২২:১২ অপরাহ্ণ
গৌরনদীতে নবাগত ইউএনও’র যোগদান

গৌরনদী প্রতিনিধি : বরিশাল উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মঙ্গলবার সন্ধ্যায় যোগদান করেছেন আশীষ কুমার। এসময় তাকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নির্বাহি অফিসার মোঃ সাখাওয়াত হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আহসান হাবীব সহ অন্যান্যরা।
এর আগে তিনি (আশীষ কুমার) ভোলার মনপুরা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে ব্যাপক সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।