• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাংসদ হাসানাত আব্দুল্লাহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৩, ১৩:৪৩ অপরাহ্ণ
সাংসদ হাসানাত আব্দুল্লাহ’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী মর্যদা) বরিশাল-১ আসনের সাংসদ আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ’র সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সদস্যবৃন্দরা। মঙ্গলবার দুপুরে গৌরনদী পৌর ভবনের সভাকক্ষে মতবিনিময় ও ফুলের শুভেচ্ছা বিনিময়কালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সদস্য সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এইচএম জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সি, উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, পৌর কাউন্সিলর আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভ‚ঁইয়া, সিনিয়র সাংবাদিক মোঃ গিয়াস উদ্দিন মিয়া, মোঃ আসাদুজ্জামান রিপন, মোঃ জামাল উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ বদরুজ্জামান খান সবুজ, সহসভাপতি মনিষ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বাবু, সহসাধারন -সম্পাদক জামিল মাহামুদ, কোষাধ্যক্ষ হাসান মাহামুদ, দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান, সহ-দপ্তর সম্পাদক আতাউর রহমান চঞ্চল, সহ-প্রচার সম্পাদক আরিফিন রিয়াদ, সদস্য মাসুদ সরদার প্রমূখ।